সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিল : রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার তলব পেয়েছিলেন আগেই, এবার ইডির তলব পেলেন তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষ। দুজনেই এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন।২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কয়েকজন প্রার্থীর উপর নজরদারি ও তলব শুরু করেছে। বিধাননগর কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তলব করেছে ইডি। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রীকেও একই মামলায় (পুর নিয়োগ দুর্নীতি) আগামী বুধবার হাজিরা দিতে বলেছে ইডি। আগেও দেখা গিয়েছে লোকসভা ভোটের কয়েকমাস আগেই ঠিক তলব করা হয়েছিল রথীন ঘোষকে। ২০২৩ সালে অক্টোবর মাসে তাঁর বাড়িতে ম্যারাথন রেড চালায় ইডি। তৃণমূলের পক্ষে বলা হয়েছে,কার্যত আড়াই বছর ঘুমিয়েছিল ইডি। আবার ঠিক ভোটের আগে ইডির তলবে শাসকদলের মধ্যে অস্বস্তি বাড়লেও প্রশ্ন উঠছে ভোট এলেই কেন বেছে বেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের তলব করা হচ্ছে? তৃণমূল মনে করছে, প্রতিহিংসামূলক ও রাজনৈতিক কারণেই ভোটের আগে ইডির পদক্ষেপ।প্রশ্ন, ভোট এলেই তলব কেন?
ভোট এলেই তলব? তৃণমূলের প্রার্থী দুই মন্ত্রীকে ইডির তলব


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের