সময় কলকাতা ডেস্ক : আলফ্রেড মোয়ার জোড়া গোলে ২-১ গোলে চেন্নাইয়ান এনএফসি কে হারিয়ে দিল ইন্টার কাশি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইন্টার কাশি অভিষেক ঘটিয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট তুলে নিল। খেলার প্রথমার্ধ গোল-শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের প্রথম ৮ মিনিটের মধ্যে মোয়া দুটি গোল করে ফেলেন। খেলার শেষ লগ্নে চেন্নাইয়ের হয়ে একটি গোল শোধ করেন চিমা। বৃহস্পতিবার এবারে রাজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি ও জামশেদপুর। এই দুটি দলই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তবে মুম্বাই পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় বৃহস্পতিবারের ম্যাচ জিতলে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একধাপ এগিয়ে যাবে। জামশেদপুর এই ম্যাচ জিতলে জামশেদপুর নিজেদের অবস্থা উন্নতি তো ঘটবেই, পাশাপাশি মোহনবাগান,ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসির বেশ কিছুটা সুবিধা হবে।
মোয়ার জোড়া গোলে ইন্টার কাশি জিতল
Oplus_131072


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে রাজস্থান