Home » মোথাবাড়ি : কংগ্রেসের সম্ভাব্য জয়ের নেপথ্য কাহিনী

মোথাবাড়ি : কংগ্রেসের সম্ভাব্য জয়ের নেপথ্য কাহিনী

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসন হয়ে উঠেছে সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে। কে, কেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে?

*মোথাবাড়ি* বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয় তা নিয়ে এবার আগ্রহ বিশেষ কারণে এবং তাৎপর্যপূর্ণভাবেই প্রাসঙ্গিক। এস আই আর বঙ্গ জুড়ে প্রভাব ফেলেছে। এবারের বিধানসভা নির্বাচনে এসআইআর এর প্রভাব যথেষ্ট। ভোটের আগে মোথাবাড়ি এস আই আর কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছি দীর্ঘ সময় ধরে পথ অবরোধ ও বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখা নিয়ে। বলে রাখা ভালো ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই কেন্দ্রে টানা জয়ী হয়ে এসেছেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে তিনি এবার কেন্দ্র পরিবর্তন করে চলে গিয়েছেন সুজাপুরে। এই কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ইশা খান চৌধুরী লিড নিয়েছিলেন। ইশা খান পেয়েছিলেন প্রায় ৪৯ শতাংশ ভোট। এখানে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ২৭ শতাংশ ভোট পেলেও তৃণমূলের রায়হান পেয়েছিলেন মাত্র ২০ শতাংশ ভোট। তবে বিজেপির এখানে আশাতীত কোনো সুফলের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ৬৯ শতাংশের বেশি ভোটার ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। এবারের ভোটে যেটুকুই জনবিন্যাসে সম্প্রদায়গত পরিবর্তন ঘটুক না কেন – বিজেপির জয়ের সম্ভাবনা খুব বেশি নেই। নজরুল ইসলামকে এই কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল তবে প্রতিষ্ঠান বিরোধী হওয়া, হিন্দু ভোট বিজেপির দিকে ঝুঁকে পড়া এবং সাবিনা ইয়াসমিনের মত জনপ্রিয় নেত্রীর এই কেন্দ্রে না থাকা সবমিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল। জেতার জন্য নজরুল ইসলাম লড়াই চালিয়ে গেলেও এখানে সায়েম চৌধুরী হট ফেভারিট । তাঁকে আবার মোথাবাড়ি কান্ডের পরে এনআইএ আটক করেছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে সায়েম চৌধুরী ওরফে বাবু এই বিষয়টিকে সুচারু ভাবে রাজনৈতিক প্রচারে তুলে আনেন।বিজেপি-তৃণমূল সেটিং তত্ত্ব এবং এসআই আর ভিড়ে এলাকার মানুষের ক্ষোভকে কাজে লাগাতে চেষ্টা করছেন। ফানিও রাজনৈতিক মহল ও মালদা জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মনে হচ্ছে এস আই আর আর কিছু না করুক সায়েম চৌধুরী বাবুর পায়ের তলায় মাটি শক্ত করেছে এবং এন আই এ বাবু চৌধুরীকে আটকে কংগ্রেসের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছে। মোথাবাড়ি কেন্দ্রে কংগ্রেসের সায়েম চৌধুরী এগিয়ে আছেন, অন্তত অঙ্ক তাই বলে।।

*মোথাবাড়ি* বিধানসভা কেন্দ্র সম্ভাব্য বিজয়ী প্রার্থী সায়েম চৌধুরী ( *কংগ্রেস* )

About Post Author