সময় কলকাতা ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মালদা জেলার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক শক্তির পট পরিবর্তন হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে -এর মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র হল বৈষ্ণবনগর। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র নিয়ে পর্যালোচনা অনুযায়ী প্রশ্ন, বৈষ্ণবনগরে গেরুয়া ঝড় উঠবে?
মালদা জেলার প্রান্তিক বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক ও জনজাতিগত চিত্র পর্যালোচনা করলে দেখা যায় কালিয়াচক ও মালদা শহরের মধ্যবর্তী অঞ্চলে বিগত বিধানসভা নির্বাচনেও এখানে তপশিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা যথেষ্ট মাত্রায় রয়েছে এবং হিন্দু ভোটারের সংখ্যাও ছিল ৫২ শতাংশের ওপরে। কালিয়াচকের মত মুসলিম অধ্যুষিত এলাকা লাগোয়া বৈষ্ণবনগর এর বিধানসভা কেন্দ্রের মুসলিম ভোটারের সংখ্যা ৪৮ শতাংশের কাছাকাছি। সাম্প্রতিক অতীতের বিগত শেষ লোকসভা ও বিধানসভা নির্বাচন গুলির দিকে চোখ রাখলে বোঝা যাবে এই কেন্দ্রে বিজেপির শক্তি একটি স্থায়ী রূপ নিয়েছে। ২০১৬ সাল থেকে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে চোখ রাখলে বোঝা যাবে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট অনুমান সাপেক্ষে বিজেপিকে ধারাবাহিক শক্তি দিয়েছে। এবার বিধানসভা নির্বাচনে যদি মালদা জেলার চিত্র পর্যালোচনা করা যায় এও দেখা যাবে ২০২১ সালে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী চন্দনা সরকার জয়ী হলেও বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার কতর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন এবং জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ২৪০০ ভোটের। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ২০১৬ সালের এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির স্বাধীন কুমার সরকার জয়ী হয়েছিলেন। তবে ২০২৬ সালে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু কর্মকার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এই কেন্দ্রের বিজেপি ভোট বহুগুণ বেড়েছে বলেই তিনি দাবি করেছেন। বাস্তবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এই বিধানসভা কেন্দ্র থেকে ৮৭ ৯৫৩ ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দী ও মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ চৌধুরীর থেকে প্রায় কুড়ি হাজার ভোটের লিড পান। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও এখানে ধর্মীয় রাজনৈতিক মেরুকরণ হয়ে গিয়েছে, এস আই আর এর কারণে জনবিন্যাসে ও পরিবর্তন হয়েছে এবং বৈষ্ণবনগর এর প্রতিষ্ঠান বিরোধী হওয়া অত্যন্ত প্রবল বেগে বইছে। সংখ্যালঘু ভোট এখানে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সনাতনী ভোট বিজেপির দিকে ঝুঁকতে পারে বলেই মনে করা হচ্ছে। এই কেন্দ্রে গেরুয়া ঝড় ওঠার পেছনে উন্নয়নের চাহিদার চেয়ে হিন্দুত্ব বেশি মাত্রায় কাজ করবে বলেই মনে করা হচ্ছে। বৈষ্ণব নগর বিধানসভা কেন্দ্রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মালদা জেলার নির্বাচন সম্পর্কে ওয়াকিবহাল রাজনৈতিক মহল মনে করছে বিজেপির রাজু কর্মকার নিশ্চিতভাবে জয়ী হতে চলেছেন। রাজু কর্মকারের পরিচ্ছন্ন ভাবমূর্তি, হিন্দু ভোটারদের একাত্ম করতে জনসংযোগ তাঁর পায়ের তলায় মাটি আরো শক্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈষ্ণবনগর কেন্দ্র থেকে বিজেপির জয় সময়ের অপেক্ষা মাত্র।।
*বৈষ্ণবনগর* বিধানসভা কেন্দ্র সম্ভাব্য জয়ী প্রার্থী রাজু কর্মকার ( *বিজেপি* )


More Stories
মানিকচকে পদ্ম ফুটছে?
মালতিপুর : মৌসুমের কেন্দ্রে বিপাকে রহিম বকসি
মোথাবাড়ি : কংগ্রেসের সম্ভাব্য জয়ের নেপথ্য কাহিনী