পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ভিনগ্রহী তত্ত্ব কি বাস্তবে মেনে নেওয়া হল?যুক্তরাষ্ট্রের পেন্টাগন (Pentagon) ২০২৬ সালের মে মাসে ১৬২টি নতুন ডিক্লাসিফাইড (অপ্রকাশিত গোপন নথি) ফাইল প্রকাশ করেছে। এই ১৬২টি ফাইল মূলত স্বচ্ছতা বজায় রাখার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ না দিলেও প্রকাশিত নথিতে মূলত ইউএপি (Unidentified Anomalous Phenomena – UAP) বা রহস্যময় উড়ন্ত বস্তু সম্পর্কিত পুরোনো প্রত্যক্ষদর্শীর বিবরণ, ছবি এবং ভিডিও রয়েছে। পেন্টাগন জানিয়েছে, এগুলো মূলত “অমীমাংসিত” কেস। এখন প্রশ্ন ফাইলগুলির ব্যখ্যা স্বাভাবিকভাবে করা না যায় তাহলে তা কি নতুন করে বোঝায় না বুদ্ধির অগম্য এই বিষয়গুলি ভিনগ্রহীদের পৃথিবীতে সম্ভাবনা আরও বেশ কিছুটা কি জোরালো করে না? তাহলে ভিনগ্রহীরা একাধিকবার এবং বারংবার পৃথিবীতে এসেছিল?
সাম্প্রতিক অতীতে ভিনগ্রহীদের প্রমাণ হিসাবে একাধিক তত্ত্ব সামনে উঠে এসেছিল। এবছর মার্চ মাসেও একটি
নতুন ডকুমেন্টারি পৃথিবীতে ভিনগ্রহের প্রাণের উপস্থিতি নিশ্চিত করে এবং সম্ভাব্য বহির্জাগতিক কার্যকলাপের তথ্য গোপন করার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টার দাবি করে আলোড়ন সৃষ্টি করেছিল।এই ডকুমেন্টারি, ‘দ্য এজ অফ ডিসক্লোজার’, যা ড্যান ফারাহ পরিচালিত সেখানে ৩৪ জন সামরিক ও গোয়েন্দা সরকারি কর্মকর্তাকে দেখানো হয়েছে যারা “UAPs” বা অব্যক্ত অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে UFO-এর জন্য একটি নতুন শব্দের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। সহজ কথায় পৃথিবীতে ভিনগ্রহীদের অস্তিত্ব মেনে নেওয়া হয়েছে।
অতঃপর কেউ কেউ সম্ভাব্য এলিয়েন অ্যাক্টিভিটি বা ভিনগ্রহীদের কার্যকলাপের ক্ষেত্রে সরকারী স্তরে আড়াল করার অভিযোগও করেছিলেন যে অভিযোগ অতীতেও বহুবার করা হয়েছিল।এখানে লুইস এলিজোন্ডো ( যিনি সরকারের অ্যাডভান্সড অ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম (এএটিআইপি) -এর সদস্য) জানান যে, ভিনগ্রহীদের তত্ত্ব আড়াল করা “মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে সফল বিভ্রান্তিমূলক প্রচারণা” হিসাবে বিবেচিত যা “৮০ বছরের মিথ্যা এবং প্রতারণার প্রতিনিধিত্ব করে। এলিয়েন বা অন্য জগতের বাসিন্দাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল বা আছে দাবি করা হয়েছে । অতঃপর দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার ও প্রতিরক্ষা বিভাগ নড়েচড়ে বসেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি তার প্রমাণ এবং ১৬২ টি গোপন ফাইল পেশ করা হয়েছে তাঁরই নির্দেশে । বলা হয়েছে, মানুষ বুঝে নিক আদতে কি হয়েছিল।
এবার জানা যাক আলোচ্য ফাইল সংক্রান্ত তথ্য।
২০২৬ সালের ৮ মে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইউএফও (UFO) বা ইউএপি (UAP) এবং এলিয়েন সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন ফাইল প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করতে শুরু করেছে ।এই নতুন পদক্ষেপের মূল বিষয়গুলো ফাইলের সংখ্যা ও উৎস: প্রাথমিক পর্যায়ে মোট ১৬২টি ফাইল প্রকাশ করা হয়েছে । এতে পেন্টাগনের পাশাপাশি এফবিআই (FBI), নাসা (NASA), স্টেট ডিপার্টমেন্ট এবং এনার্জি ডিপার্টমেন্টের সংগৃহীত কয়েক দশকের পুরনো তথ্য ও সাম্প্রতিক ভিডিও রয়েছে।। জানা গিয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতেই এই তথ্যগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন । তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, এর মাধ্যমে জনগণ নিজেই সিদ্ধান্ত নিতে পারবে বাস্তবে কী ঘটছে ।বিশেষ ওয়েবসাইট: ফাইলগুলো দেখার জন্য war.gov/ufo নামে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে ধারাবাহিকভাবে আরও তথ্য আপলোড করা হবে ।কী আছে এই ফাইলে? ভিডিও ও ছবি উভয়ই এই ফাইলগুলিতে রয়েছে। ২০২৪ সালে গ্রিস ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক সেন্সরে ধরা পড়া ইউএফও-র ভিডিও এবং ১৯৪২ থেকে ১৯৭২ সালের অ্যাপোলো মিশনগুলোর সময় তোলা রহস্যময় বস্তুর ছবি এতে অন্তর্ভুক্ত রয়েছে । এছাড়াও রয়েছে আশ্চর্যজনক ঘটনার বিবরণ যা ইরাক, সিরিয়া এবং আফ্রিকার আকাশে দেখা গিয়েছে। বিভিন্ন রহস্যময় উড়ন্ত বস্তুর বিবরণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এই নথিতে পাওয়া গেছে ।এলিয়েন প্রসঙ্গে পেন্টাগনের অবস্থানও জানা গিয়েছে। যদিও এই ফাইলগুলো জনসমক্ষে আনা হয়েছে তবুও পেন্টাগনের আগের রিপোর্টগুলোতে বলা হয়েছিল যে তারা এলিয়েন বা ভিনগ্রহী প্রযুক্তির কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পায়নি। অধিকাংশ ঘটনার ব্যাখ্যা হিসেবে ড্রোন বা আবহাওয়া বেলুনকে দায়ী করা হলেও বেশ কিছু ঘটনা এখনো অমীমাংসিত সামনে আনা হয়েছিল। বর্তমানে তারা বলছে মানুষ এবার বুঝে নি ই অমীমাংসিত তত্ত্বে বাস্তবে কি রয়েছে!


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
বাংলা নববর্ষের ইতিহাস