সময় কলকাতা ডেস্ক, ৯ মে : শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। শুভেন্দুর শপথ শেষে তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন । মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু।শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্রিগেড চত্বরে ছিল কড়া নিরাপত্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।সবমিলিয়ে চাঁদের হাট শপথ গ্রহণ ঘিরে।।
কারা ঠাঁই পেলেন বঙ্গে বিজেপির মন্ত্রীসভায়?


More Stories
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
কাদের সমর্থনে থালাপতি বিজয় সরকার গঠন করতে চলেছেন?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?