Home » নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত

নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত

সময় কলকাতা ডেস্ক, ১০ মে : দল সাসপেন্ড করেছে তাঁকে। ক্রমাগত দলবিরোধী বক্তব্য ও বিজেপির প্রশংসার জন্য দলের অন্দরে সমালোচিত হচ্ছিলেন দলীয় মুখপাত্র ঋজু দত্ত। অবশেষে তাঁকে ছয় বছরের সাসপেন্ড করেছে দল। দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় ঋজু দত্তের পাশাপাশি কোহিনুর মজুমদার এবং কার্তিক ঘোষকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হয়ে ঋজু দত্ত বলেছেন, তিনি নেপো কিড নন এবং আবার দেখা হবে।

তৃণমূলের প্রাক্তন মুখপাত্র  ঋজু দত্ত তৃণমূল কংগ্রেসকে তার প্রাণাধিক প্রিয় দল বললেও সম্প্রতি সামাজিক গণমাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চাওয়া থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে  আক্রমণ সবই করেছেন। সাসপেন্ড হয়ে তিনি বলছেন তাঁর শোকজের জবাব সময় মতো গেলেও তা হয়তো পড়ে দেখা হয় নি।

আর কী বলেছেন ঋজু? তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ঋজু। তাঁর কথায়, ‘আজ আমার প্রিয় দলই আমাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল! কেন? কারণ আমি সত্যিটা বলেছি। সাসপেনশনের নোটিসে বলা হয়েছে আমি নাকি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হইনি। অথচ নির্ধারিত সময়ের মধ্যেই আমি পার্টি হেডকোয়ার্টার (তৃণমূল ভবন)-এ আমার জবাব জমা দিয়েছি। সম্ভবত আমার জবাব পড়ার আগেই নোটিশটা টাইপ করা হয়ে গিয়েছিল’। নিজের পরবর্তী পদক্ষেপ কিছু জানাননি ঋজু। তবে তিনি লেখেন, ‘ধন্যবাদ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস! আমি কথা দিচ্ছি—আবার দেখা হবে’।

About Post Author