সময় কলকাতা ডেস্ক, ১০ মে : তৃণমূলের সাংসদকে কুত্তার চেয়ারম্যান বলে সম্বোধন দলের কাউন্সিলরের। তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিতর্ক এবং শেষে শালীনতার সীমা ছাড়িয়ে রণক্ষেত্র উত্তর কলকাতার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় এই গ্রূপে সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিঁধে লেখেন,“আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘরছাড়াদের ঘরে ঢোকানো। অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন।” অতঃপর আসরে নেমে সুদীপ ঘনিষ্ঠরা প্রশ্ন তোলেন কাউন্সিলরের এলাকার নেত্রী শশী পাঁজার দেখা নেই কেন! এই প্রশ্নের জবাবে, সুব্রত উত্তর দেন শশী পাঁজা হেরে গিয়েছেন অথচ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও সাংসদ রয়েছেন। চলতে থাকা তর্ক বিতর্কের মাঝে অবশেষে আসলে নামতে দেখা যায় স্বয়ং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি ঘনিষ্ঠদের উদ্দেশ্য করে এবং কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় কে লক্ষ্য করে বলেন,এদের একটাই উত্তর। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। জবাব দিও না, আমি দিয়ে দেব।” তাঁকে শারমেয় বলায় থেমে থাকেন নি সুব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কুত্তার চেয়ারম্যান বলে সম্বোধন করেন। আর এরপরে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্ৰুপ নজিরবিহীন তর্ক বিতর্কের আখড়া হয়ে ওঠে ।।
সুদীপকে কুত্তার চেয়ারম্যান বললেন দলের কাউন্সিলর
Oplus_131072


More Stories
আবার বিক্ষোভ বারাসাত পুরসভায়, কাজ করা অসম্ভব বলছেন চেয়ারম্যান
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ