সানী রায়, সময় কলকাতা : পালাবদল বঙ্গজুড়ে এনেছে অভূতপূর্ব অভিনবত্ব।রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। লোকমুখে এখন শুধুই গেরুয়া শিবিরের জয়গান। বহু প্রতীক্ষিত এই জয়ে রাজ্যজুড়ে চলছে বিচিত্র সব উদযাপনের ছবি। কোথাও মাথা ন্যাড়া করে প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, আবার কোথাও দলীয় কার্যালয় মুড়ে ফেলা হচ্ছে গেরুয়া রঙে। তবে এই চেনা আবহের বাইরে এক সম্পূর্ণ ব্যতিক্রমী এবং বিরল উদযাপনের দৃশ্য ধরা পড়ল ডুয়ার্সের বুকে। একেবারে খোলামেলা আকাশের পাহাড় ঘেষা জঙ্গল নদীর বুকে।আবির খেলা, ঢাকঢোল বা ডিজে-র চড়া আওয়াজ থেকে দূরে সরে প্রকৃতির কোলে সম্পূর্ণ ভিন্ন ধাঁচে আনন্দ ভাগ করে নিল একটি পরিবার। কলকাতা থেকে ময়নাগুড়ির বাপের বাড়িতে ছুটে আসা এক নারী তাঁর বাড়ির বয়োজেষ্ঠ্য ও কচিকাঁচাদের নিয়ে মেতে উঠলেন এক অভিনব বনভোজনে। পাহাড়, জঙ্গল আর নদীঘেরা ডুয়ার্সের অরণ্যে বসে আয়োজন করা হলো এই বিশেষ পিকনিকের।পিকনিকের জায়গায় সগৌরবে পুঁতে দেওয়া হয় বাড়ি থেকে আনা বিজেপির দলীয় ঝান্ডা।তারস্বরে ডিজে নয়, গাড়ির সাউন্ড বক্সে লুপে বাজানো হলো ‘মাছ চোর’ স্লোগানের গান। বনভোজন এসে খাবারের মেনুতেও রাখলেন অভিনবত্ব,হালকা ঝালমুড়ি দিয়ে শুরু করে মূল পাতে ছিল সাবেকি মাছ-ভাত।এই অভিনব আয়োজন সহজেই ওই এলাকায় ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পরিবারের সদস্যদের দাবি, রাজ্যে বিজেপি সরকার আসায় এখন সাধারণ মানুষ নির্ভয়ে সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন।পরিবারের নারীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ স্লোগান। তাঁদের স্পষ্ট বক্তব্য, “এখন রাজ্যে নারী নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত হবে।” সেই স্বস্তি ও আনন্দ উদযাপনের জন্যই আজকের দিনটি তাঁরা পুরোপুরি উৎসর্গ করেছেন নিজেদের পছন্দের রাজনৈতিক দলের নামে। সবমিলিয়ে নতুনত্ব বড্ড প্রাসঙ্গিক।
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে


More Stories
গোঘাটে তৃণমূল নেতা খু*ন
নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী