সময় কলকাতা ডেস্ক, ১১ মে : বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বড় খবর। ৭ দিন আগেও যিনি রাজ্যের দমকলমন্ত্রী ছিলেন সেই সুজিত বসু তৃণমূল সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে গেলেন ইডির হাতে। বঙ্গে তৃণমূল সরকারের পতনের পরে ও বিজেপি সরকার আসার পরে এই প্রথম রাজনৈতিক মহারথী তথা তৃণমূলের দাপুটে নেতা গ্রেফতার। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাকে ইডির পক্ষ থেকে শমণ পাঠানো হয়েছিল।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে এই গ্রেফতার রাজ্য রাজনীতিতে বড়সড় ধামাকা হিসেবেই বিবেচনা করছে রাজনৈতিক মহল । পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা সুজিত বসু যে এদিন গ্রেফতার হতে পারেন তার ইঙ্গিত সকাল থেকেই পাওয়া যেতে শুরু করেছিল । সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসা বাদের পরে ইডি তাঁকে গ্রেফতার করে।।
গ্রেফতার সুজিত বসু
Oplus_131072


More Stories
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
কারা ঠাঁই পেলেন বঙ্গে বিজেপির মন্ত্রীসভায়?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?