সময় কলকাতা ডেস্ক : যুবভারতীতে সোমবার ইস্টবেঙ্গল আটকে গেল পাঞ্জাব এফসির সঙ্গে। আইএসএল-এর গুরুত্বপূর্ণ খেলার ফলাফল গোল শূন্য। ইস্ট বেঙ্গলের পয়েন্ট এখন ১১ ম্যাচে ২২। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২১। অর্থাৎ পয়েন্ট টেবিলের অবস্থা যা তাতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে যে কেউ আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে। তবে কিছুটা হলেও স্বস্তিজনক অবস্থানে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ বাদ দিলে মোহনবাগানের অন্য দুটি ম্যাচের প্রতিপক্ষ খুব কঠিন না হওয়ায় মোহনবাগানকে সেই দুটি ম্যাচে জয়ী হতে বেগ নাও পেতে হতে পারে।সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচে যে জয়ী হবে তাদের খেতাব জয়ের সম্ভাবনা প্রবল । মোহনবাগানের বাকি দুটি ম্যাচে ও ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশির ম্যাচে অঘটন না হলে লাল হলুদ ও সবুজ মেরুন ম্যাচে জয়ী দল আইএসএল চ্যাম্পিয়ন হবে এটা আপাতত ধরে নেওয়া যায়। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ ড্র হলে আরো একবার আইএসএল-এর শিরোপা মোহনবাগানের কাছেই থাকবে এরকমটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও শেষ মুহূর্তে যেকোনো দলের পচা শামুকে পা কাটার সম্ভাবনাও তারা উড়িয়ে দিতে নারাজ। ফলে এখনো আইএসএল জমজমাট ।
মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলও আটকে গেল, চ্যাম্পিয়ন হবে কে?
Oplus_131072


More Stories
মুম্বাই বধ সেরে শীর্ষে ইস্টবেঙ্গল
সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর
দু ম্যাচের জন্য নির্বাসিত মিগুয়েল