Home » স্রোতের বিপক্ষে বাড়তি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি ঘোষ দস্তিদার!

স্রোতের বিপক্ষে বাড়তি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি ঘোষ দস্তিদার!

সময় কলকাতা ডেস্ক, ২০ জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতাদের যখন নিরাপত্তা যখন তুলে নেওয়া হচ্ছে বা নিরাপত্তা সরিয়ে নেওয়া হচ্ছে তখন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বাড়তি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গেলেন। সম্প্রতি তৃণমূলের চিফ হুইপের পদ হারিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠা কাকলি ঘোষ দস্তিদার বাড়তি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। বিষয়টির মধ্যে বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বার্তা কী, ইঙ্গিত কী? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুনত্বের কিছু নেই -এরকমটাই হওয়ার ছিল। সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার দলীয় পদ খুইয়ে ফেসবুক পেজে নিজের ক্ষোভ অভিমানের পোস্ট করার পরে নেটিজেন মহলেও প্রশ্ন উঠেছিল যে, তাহলে কী রাজ্যে পালাবদলের পরে কী বারাসাতের সাংসদ নতুন পথ খুঁজে নেবেন? এবার কেন্দ্র তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা সেই প্রশ্ন আরও উসকে দেবে বলাই বাহুল্য।।

About Post Author