সানি রায়, সময় কলকাতা : বিরল,আশ্চর্য ও অভূতপূর্ব বললে কম বলা হয়। একদিনের জন্য বিচ্ছেদ হয়নি তবুও বিয়ে করা বৌকেই আবার বিয়ে করতে হচ্ছে উত্তরবঙ্গের তৃণমূলের প্রবীণ দাপুটে নেতা খগেশ্বর রায় কে ।দীর্ঘ ৫২ বছর একসাথে সংসার করার পরে নিজের স্ত্রীকে বিয়ে করার লালফিতের ফাঁসে আটকে নিজের স্ত্রীকে আবার বিয়ে করতে হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে। বিয়ের রজত জয়ন্তী পেরিয়ে এসে দুই ছেলে ও দুই মেয়ের পিতা মাতাকে বিবাহ বন্ধনে নতুন করে আবদ্ধ হতে হচ্ছে কেন? হয়েছেটা কী?
খগেশ্বর রায়ের সঙ্গে প্রতিমা রায়ের বিয়ে হয়েছিল বিগত শতকের সত্তরের দশকেই। প্রবীণ বয়সে পৌঁছে নিজের স্ত্রী প্রতিমা রায়কেই আবার বিয়ে করতে হচ্ছে কেন? নতুন করে বিয়ের প্রসঙ্গে খগেশ্বর রায় সময় কলকাতার প্রতিনিধিকে জানিয়েছেন,নেহাতই দায়ে পড়ে ও প্রামাণ্য কাগজপত্রের জন্যই নিজের স্ত্রীকে বিয়ে করতে আবার সাত পাকের ফেরে বাঁধার অনুষ্ঠান করতে হচ্ছে। রায় দম্পতির অবিশ্বাস্য এই ঘটনায় পেনশন সংক্রান্ত আইনি জটিলতা কাটাতে নিজের স্ত্রীকেই ফের বিয়ে করতে চলেছেন রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক পদ থেকে অবসর নেওয়ার পর তাঁর প্রাপ্য পেনশন আটকে যাওয়ায় এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।আদালতের নির্দেশ অনুযায়ী, পেনশন চালু করতে হলে তাঁকে আইনত বিবাহিত হওয়ার নতুন শংসাপত্র জমা দিতে হবে। পুরনো নথি আদালতের কাছে যথেষ্ট এবং প্রামাণ্য না হওয়ায়, আইনি বাধ্যবাধকতার জেরে আইনি মতে (রেজিস্ট্রি) পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই প্রাক্তন বিধায়ক দম্পতি।
হিন্দু আইনে (Hindu Marriage Act, 1955) বিবাহবিচ্ছেদ ছাড়া নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করার কোনো আইনি বাধ্যবাধকতা বা বাধা নেই। আইন বলছে,আগের বিবাহিত সম্পর্কেই যদি দম্পতি থেকে থাকে তবে পুনরায় সামাজিক বা ধর্মীয় রীতিতে মালাবদল বা সিঁদুরদান করতে পারা যাবে , যার জন্য কোনো আইনি নথিপত্র লাগবে না, বরং পূর্বে প্রামাণ্য কাগজপত্র না থাকলে বিবাহের বিষয়টি আইনি মান্যতা পাবে। ফলে অসুবিধা কিছুই নেই, পুরনো স্ত্রীকে আইনি ভাবে নতুন স্ত্রী হিসেবে পাওয়ার ডিভিডেন্ট স্বরূপ পেনশন পেতে এবার সুবিধাই হবে রাজ্যপাট চলে যাওয়া তৃণমূলের নেতা খগেশ্বর রায়ের।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যাবে, দাবি দিলীপ ঘোষের
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব