সময় কলকাতা ডেস্ক, ২১ মে : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যেসব সম্পত্তির কথা উঠে আসছে তার মধ্যে যৌথ মালিকানায় কোন সায়নী ঘোষের নাম রয়েছে তা তাঁর জানা নেই এবং তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন যৌথ সম্পত্তি নেই বলেই দাবি করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেছেন, ” আমি জানিনা কে এই সায়নী ঘোষ!” সায়নী আরও বলেছেন,নির্বাচনী হলফনামায় দেওয়া তার সম্পত্তির বাইরে কিছু আছে কিনা খোঁজ করলেই তার প্রমাণ পেয়ে যাওয়া যাবে। এই সম্পত্তির সঙ্গে তার যে কোন যোগাযোগ নেই এবং সেই প্রমাণ করার জন্য প্রশ্ন তুলে কার্যত চ্যালেঞ্জ করে দিলেন সায়নী ঘোষ।। অন্য কারো সম্পত্তির সঙ্গে যৌথ মালিকানায় সম্পত্তির কোন দায়বদ্ধতা তাঁর নেই এমনটাও জানালেন সাংসদ। পাশাপাশি তাঁর মাথা কেটে নেওয়ার জন্য সেকেন্দ্রাবাদের বিজেপি নেতা যে এক কোটি টাকা বরাত দিয়েছেন সেই বিষয়েও বিজেপির দিকে বিদ্রুপ মাখা প্রশ্ন ছুড়ে দিতে সায়নী ঘোষ কার্পণ্য করেন নি।।
অভিষেকের সঙ্গে যৌথ সম্পত্তি কোন সায়নী ঘোষের?
Oplus_131072


More Stories
“বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়ে তালা দেওয়া যায় না”- মমতার মাস্টারস্ট্রোক
আমাদের সন্তানের রক্তে শিক্ষামন্ত্রীর জন্মদিনের কেক হতে পারে না : মহুয়া মৈত্র
কেন চন্দ্রিমার পদত্যাগ, “আনুগত্য প্রশ্নের মুখে” নাকি অন্য কোনও সমীকরণ?