দীপ সেন, সময় কলকাতা, ২৪ মে : বারাসাত জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামস্থিত উত্তর চব্বিশ পরগনা তৃণমূল জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করলেন তিনি।জেলার বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করলেও দলীয় গঠনতন্ত্রের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ। বললেন,ভুঁইফোড় সংস্থাকে দিয়ে কঠিন কাজ হয়না। প্রশ্ন উঠছে, তোপ আইপ্যাককে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?
কাকলি ঘোষ দস্তিদার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা জোরকদমে বেজে ওঠার সময় থেকেই ক্ষুব্ধ ছিলেন দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে। ফলপ্রকাশের পরে সংসদে দলীয় মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরে নিজের ক্ষোভ ফেসবুক পেজে সুস্পষ্টভাবে জানিয়ে ছিলেন।বারাসাত জেলা সংসদীয় সভাপতি পদ ছাড়ার পরে নাম না করে আইপ্যাককে তোপ দাগলেন তিনি। রবিবার তিনি বললেন, পুরনো কর্মীদের সম্মান ও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা।।


More Stories
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের
আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের