সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। বারাসাতে সোমবার এসে অশোক কীর্তনীয়া সুস্পষ্ট ভাষায় জানালেন,আমাদের লক্ষ্য কোনও রোহিঙ্গা যেন ভারতের নাগরিকত্ব পেয়ে ভারতে নাশকতা না ঘটাতে পারে।
সোমবার খাদ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তাই করা হবে। সিএএ-র ভুল ব্যাখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যমন্ত্রী সুনিশ্চিত করেনযে সিএএ-তে মানুষ নাগরিকত্ব পেয়েছে ও পাচ্ছে তবে এই সংখ্যাটা তাঁর সঠিক জানা নেই । অশোক কীর্তনীয়া বলেন, সিএএ বা নাগরিকত্ব সংশোধনীর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক স্তর থেকে যাচাই করা হবে সে প্রকৃতই বাংলাদেশের হিন্দু ছিল কিনা। বাংলাদেশ থেকে অনলাইনে সে দেশের প্রমাণপত্র আনতে হবে। অশোক কীর্তনীয়া জানিয়েছেন, কেউ যদি রোহিঙ্গা হয় বা জঙ্গি হয়ে যায় এবং সে যদি দেশের নাগরিকত্ব পেয়ে যায় তাহলে সে দেশের জন্য ক্ষতিকারক।।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়