Home » নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের

নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের

সময় কলকাতা ডেস্ক, ২ জুন : তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গর ছলে বোমা নিক্ষেপ শতরূপ ঘোষের।ঋতব্রতকে নিয়ে শতরূপ যে মন্তব্য করেছেন তাকে আক্রমণ না বলে বোমা বলাই ভালো। ঋতব্রতকে নেতা না বলে নায়ক বলাই ভালো যে নায়ক প্রথম হয়ে সিপিএম ও তৃণমূল উভয় দল থেকে বহিষ্কৃত হওয়ার  গৌরব অর্জন করেছেন। ঋতব্রত কে নিয়ে কি বলেছেন শতরূপ? শতরূপ বলেছেন, “বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন। কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে। সিপিএমও তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাঁকে তাড়িয়ে দিল।” একইসঙ্গে তাঁর দাবি ঋতব্রত বেইমানি করবে জানা কথাই ছিল। বলেন,”যে সিপিএম গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল ঋতব্রতকে, কম বয়সে সংসদে সাংসদ করে পাঠিয়েছিল, সেই সিপিএমের সঙ্গেই যদি গদ্দারি, বেইমানি করে থাকতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে, তা জানা ছিল।”

About Post Author