Home » দিল্লি গেলেন অভিষেক

দিল্লি গেলেন অভিষেক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : একদিকে সইজাল কাণ্ডে সিআইডি তাকে তলব করেছে ৮ জুন। তার আগেই শনিবার দিল্লী উড়ে গেলেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে,আগামী সপ্তাহেই দিল্লিতে লোকসভার ১৯  জন সাংসদ তৃণমূল ছাড়তে পারেন বলে খবর। লোকসভার ২৮ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ সাংসদ সেক্ষেত্রে তারা দল বিরোধী আইনের আওতায় পড়বেন না। এক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর ছিল সবার।আর এই আবহে হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে সূত্রের খবর। আগামী ৮ জুন, সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই হঠাৎ কেন অভিষেকের দিল্লি সফর তা নিয়ে চর্চা জারি।।

About Post Author