সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় দলবদল সময়ের অপেক্ষা মাত্র। তৃণমূল ছেড়ে বিজেপিতে পা বাড়িয়ে আছেন তৃণমূলের লোকসভার ১৮ জন সাংসদ । ১১ জন বিজেপি নেতার বাড়িতে বৈঠক করছেন, বেশ কিছু দাবি নিয়ে হাজির। বিজেপির কাছে তারা সুনিশ্চিত করতে চান তাদের দাবি। হয়তো আসন্ন দলত্যাগী নেতা নেত্রী সোমবার বিকেলের মধ্যেই তৃণমূলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করতে পারেন, যোগ দিতে পারেন বিজেপিতে। তৃণমূলের যে ১১ জন সাংসদকে নিয়ে চলছে বিজেপির বৈঠক তাঁদের নাম ও তাঁদের দাবি ইতিমধ্যেই জানা গিয়েছে ।কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে আয়োজিত এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ১১ জন তৃণমূল সাংসদ আলোচনা চালাচ্ছেন তারা প্রত্যেকেই তাদের পুরনো কেন্দ্র থেকেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট চান এবং সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য তারা বৈঠক করছেন। পাশাপাশি, তৃণমূল ছাড়লেই তাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে এই দাবিও রয়েছে। একইসঙ্গে বিজেপির কেন্দ্রীয় স্তরের উচ্চ পর্যায়ের দায়িত্ব পদ তাদেরকে তুলে দিতে হবে এই দাবিও তাদের রয়েছে। কারা এই সাংসদ?
জানা গিয়েছে বৈঠকে উপস্থিত এই নেতা নেত্রীদের নাম। এরা হলেন –
কাকলি ঘোষদস্তিদার (বারাসত)
পার্থ ভৌমিক (ব্যারাকপুর)
প্রসূন বন্দ্যোপাধ্যায় (হাওড়া)
শতাব্দী রায় (বীরভূম)
অসিত মাল (বোলপুর )
বাপি হালদার (মথুরাপুর)
জুন মালিয়া (মেদিনীপুর)
জগদীশ বাসুনিয়া (কোচবিহার)
কালীপদ সরেন (ঝাড়গ্রাম)
অরূপ চক্রবর্তী (বাঁকুড়া)
শর্মিলা সরকার (বর্ধমান পূর্ব)
এছাড়াও ইউসুফ পাঠান,রচনা বন্দ্যোপাধ্যায়, দেব অধিকারী, শত্রুঘন সিনহা ইতিপূর্বেই বিজেপির সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন। আরও তিনজন তৃণমূল সাংসদ বিজেপির সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন।।


More Stories
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!