Home » সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের

সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : সোমবার রাতে তোলাবাজি অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। তিনি গ্রেফতার হওয়ার পরের দিন সকালেই নাম করেই তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ আনলেন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-ই সব্যসাচী দত্তকে গ্রেফতার করার পেছনে কলকাঠি নড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্ষমতার কাছে থাকার জন্যই তৃণমূলের তথাকথিত বিদ্রোহী সাংসদদের বিদ্রোহ। বিজেপি নেতার বাড়িতে চা সিঙ্গারা খাচ্ছেন এবং শুভেন্দুর সঙ্গে বৈঠক করছেন সুতরাং এখন তাঁরা বিজেপির। তাঁদের নেতা এখন নরেন্দ্র মোদি।  তাঁর অভিযোগ, যাদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন এই সাংসদরা । উদাহরণ হিসাবে, কাকলি ঘোষ দস্তিদারকে টেনে তিনি বলেন, যেদিন বিজেপির সঙ্গে বৈঠক হল সেদিন রাতেই কাকলি ঘোষ দস্তিদারের সবচেয়ে “বড় রাজনৈতিক শত্রু  সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হল।।

About Post Author