দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১০ জুন : বিলকান্দার বেতাজ বাদশা সজল গ্রেফতার । তৃণমূল আমলের দুষ্কৃতীরাজ বিভিন্ন জায়গায় অনেকাংশেই খতম। রাজ্যে শাসক দলের পরিবর্তন হওয়ার একমাস পরে অবশেষে লেনিনগড় -বিলকান্দার বেতাজ বাদশা সজল দাসকেও পুলিশ নিজেদের জালে গেঁথে ফেলল। তোলাবাজি, বেলাগাম অত্যাচার, নথি জাল, মধুচক্র সহ বহু অভিযোগ তার বিরুদ্ধে। একদা মাছের ব্যবসা করা সজল তৃণমূল বিলকান্দা ২ অঞ্চল সভাপতি হয়ে তার অত্যাচার বাড়িয়ে তুলেছিল। কেউ তার কথা না মানলে চোখ উপড়ে ফেলা হত, নিদেনপক্ষে কোনো না কোনো অঙ্গের ক্ষতি বা অঙ্গ হানি করা হত। এলাকার ত্রাস হয়ে উঠেছিল। স্থানীয় মানুষ বলছেন জাহাঙ্গীর, শাহজাহানের সন্ত্রাস হয়তো সজলের তুলনায় ফিকে।
সজল রাজনৈতিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ পদে বহাল ছিল। প্রকৃত অর্থে মাফিয়া বলতে যা বোঝায় তাই ছিল সে। কয়েকশো কোটি টাকার মালিক হয়ে উঠেছিল সজল এমনটাই বিশ্বাস এলাকাবাসী। সজল ছিল বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষও। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি এবং একাধিক অবৈধ ব্যবসা করত সজল,এমনটাই অভিযোগ। অত্যাচারী সজল গড়ে তুলেছিল সন্ত্রাসের রাজত্ব।
নিউ বারাকপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে বারাসত নীলগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রাতে সজল দাস কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর থানা এলাকায় লেনিনগড় বিলকান্দা বহু অত্যাচারিত কয়েক হাজার মানুষ ভীড় জমায়। কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া জমির দালালি, পুকুর ভরাট, তোলাবাজি মারধর অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন অভিযোগ যেমন তার বিরুদ্ধে, তেমনই রয়েছে মহিলা সংক্রান্ত অভিযোগও । গত পাঁচ বছরে সজল দাস এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি মারধর সহ একাধিক অভিযোগ বুধবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। মাফিয়া যুগের অবসান।।
বিলকান্দার বেতাজ বাদশা সজল গ্রেফতার #বিলকান্দালেনিনগড়


More Stories
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার
এনআইএ- র হাতে গ্রেফতার শওকত মোল্লা
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ