Home » “কী ঔদ্বত্য রে বাবা! ” -অভিষেক থাকলে তাঁরা নেই জানালেন কল্যাণ

“কী ঔদ্বত্য রে বাবা! ” -অভিষেক থাকলে তাঁরা নেই জানালেন কল্যাণ

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : “কী ঔদ্বত্য রে বাবা!” কল্যান বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার  অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ জানিয়েছেন, দলে অভিষেক থাকলে তিনি থাকতে চান না। কোন আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল জবাব করবেন সেই প্রশ্নে সংঘাত হওয়ায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কল্যান বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে তিনি নিজের অসম্মান এবং অভিষেকের ঔদ্বত্য বলে দেখছেন।শুধু তিনি নয়, তাঁর পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই – এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। হাঁটুর বয়সী আইনজীবীকে দিয়ে সওয়াল করানোর প্রক্রিয়াতে তীব্র আপত্তি তুলেছেন কল্যাণ। তিনি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বলেছেন, অভিষেক দলে থাকলে তিনি থাকবেন না। আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন, দলটাই শেষ হয়েছে অভিষেকের জন্য। কল্যাণ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর মনোভাবের কথা তিনি জানাবেন।

কল্যাণ কী বলেছেন? কল্যাণ বলেন, “আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কী উদ্ধত রে বাবা! কাল (বুধবার) আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতি কৌশিক চন্দকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ শুনানি হত।” তার পরেই কল্যাণের সংযোজন, “কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে, জুনিয়রস্য জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। আমি বলে দিয়েছি এর (অভিষেক) সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি। এই উদ্ধত মনোভাব মেনে নেব না। আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।” একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে কল্যাণ বলেন, “ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।”

About Post Author