সময় কলকাতা ডেস্ক, ১২ দিন : FIFA Worldcup 2026
২০০২ সালে চমক দিয়েছিল দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছে যায় তারা । ২৪ বছরে তাদের ফুটবল অনেক পরিশীলিত হয়েছে। বারবার গতি এবং ছোটো ছোটো পাশে বিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করা তাদের ফুটবল শৈলীতে মিশে গিয়েছে। ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের প্রথম দিনে চেকিয়া-কে ২-১ গোলে হারানোর মধ্যে চমক নয়, ছিল দৃষ্টিনন্দন ফুটবল। Fifa ranking -এর দিক থেকে চেকিয়ার থেকে ১৫ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া দ্বিতীয় অর্ধের শুরুতে গোল খেলেও পরে দুটি গোল করে ম্যাচ নিজেদের কব্জায় নিয়ে নেয়। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও আধিপত্য ছিল কোরিয়ানদের। তবে খেলার শেষ লগ্নে চেকিয়া গোল শোধ করার কাছাকাছি জায়গায় অন্তত দুবার পৌঁছে গিয়েছিল, ত্রাতা হয়ে ওঠেন কোরিয়ান গোলরক্ষক কিম । একটি গোল করে, আরেকটি অ্যাসিস্ট করে এবং নজরকাড়া ফুটবল খেলে ম্যাচের সেরা কোরিয়ান মিডফিল্ডার আই বি হং।গ্ৰুপ এ-র প্রথম ম্যাচে মেক্সিকো ২-০ গোলে জেতায় কোরিয়া -মেক্সিকো পয়েন্টের দিক থেকে একই জায়গায় থাকলেও গোল পার্থক্যে দক্ষিণ কোরিয়া গ্রূপে দ্বিতীয় স্থানে রয়েছে।।


More Stories
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?