সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : যাহা উনিশ তাহাই কুড়ি। সংখ্যাটা বেড়ে উনিশ থেকে কুড়ি হতেই পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবার যদি সত্যি তৃণমূলের বিদ্রোহী সংসদের ব্লকে যোগ দেন তাহলে বঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত তৃণমূল সাংসদদের সংখ্যাটা ২০ হতেই পারে। শনিবার জল্পনা বাড়ে যখন শতাব্দী রায়ের গাড়ি করে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের ৯ মতিলাল নেহরু মার্গের বাসভবনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ দিন চারেক আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, ভয়ে যাঁরা বিদ্রোহী হয়ে উঠছেন তাঁদের সততা নিয়ে প্রশ্ন আছে এবং তাঁদের অতীতে দুর্নীতিতে যুক্ত থাকতে দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করেন, দুর্নীতির জন্যই সাংসদরা ভয়ে আপোষ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের “সুখ-দুঃখের সঙ্গী” সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কোথায়?
বলা ভালো, তৃণমূল থেকে অতীতে বিজেপিতে যারা যোগদান করেছেন তাদের মধ্যে তাপস রায়ের ক্ষোভ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি। বলা হয়, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে অম্ল-মধুর সম্পর্ক। এদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই ১৩৬ দিন জেল খেটেছেন রোজ ভ্যালি চিট ফান্ড মামলায় যাকিনা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া সবচেয়ে আলোচিত মামলা। ২০১৭ সালের জানুয়ারি মাসে এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) তাঁকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীতে তিনি ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পান। অতীতে যে দুটি ফৌজদারী তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল তারমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোজ ভ্যালি চিটফান্ড মামলার তদন্ত এবং আইনি প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। যদিও তিনি ২০১৭ সালের মে মাসে ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, তবে তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং ইডি (ED) এখনো সামগ্রিক রোজ ভ্যালি আর্থিক কেলেঙ্কারির মূল মামলা এবং এর অন্যান্য দিকগুলোর তদন্ত অব্যাহত রেখেছে। তবে রোজ ভ্যালি কান্ড ধামাচাপা দিতেই তিনি শিবির বদল করছেন এমনটা কেউ বলছে না বরং কুণাল ঘোষের মতো একা কুম্ভ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের ভূমিকা নিয়ে সরব হয়ে বলছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল।।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিজেপিতে যোগ দিতে বৈঠকে তৃণমূলের লোকসভার ১১ সাংসদ কারা?
তৃণমূল সাংসদরাও বিদ্রোহী? ছাড়ছেন তৃণমূল?