Home » এবার বিশ্বকাপে গ্ৰুপ অফ ডেথ কোনটি?

এবার বিশ্বকাপে গ্ৰুপ অফ ডেথ কোনটি?

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে। ৩২ থেকে এক ঝটকায় ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। রয়েছে ১২ টি গ্ৰুপ। অনেকের এমনকি কিছু ক্রীড়া বিশ্লেষকের ও ধারণা ছিল, গ্রুপ লিগে লড়াই পানসে হয়ে যাবে। কারণ হিসেবে তাঁরা বলেছেন, অধিকাংশ গ্রুপে অত্যন্ত শক্তিশালী দুটি দলের সঙ্গে অপর দুটি দলের শক্তির ফারাক অনেকটাই। ফলে অন্যবারের মত গ্রুপ লিগে হাড্ডাহাড্ডি লড়াই এখনও চোখে না পড়াই স্বাভাবিক ছিল। ক্রীড়া বিশ্লেষকরা এও বলছেন গ্রুপ এল (L) গ্ৰুপ অফ ডেথ। এই গ্রূপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা রয়েছে । তবুও এই গ্রূপের খেলা শুরু হওয়ার আগেই হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ছে, একাধিক গ্রুপই গ্রুপ অফ ডেথে পরিণত হয়েছে  বেশ কয়েকটি গ্রুপে পরিস্থিতি এমন যে ফিফা ৱ্যাঙ্কিং-এ সামনের দিকে থাকা দল রীতিমতো অস্বস্তিতে। এবারের বিশ্বকাপে মাত্র তিনদিন হতে না হতেই , গ্রুপ লীগ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শক্তিশালী ফুটবল দলের কাছেও । উদাহরণ হিসেবে , E গ্রূপে ফিফা ৱ্যাঙ্কিং-এ বিশ্বের ২৩ তম দেশ ইকুয়েডারের কাছে পরিস্থিতি জটিল শুধু নয়, তারা একটি ম্যাচ হেরেই খাদের কিনারে । তারা শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টের কাছে হেরেছে। F গ্রূপের পরিস্থিতিও জটিল। সুইডেন ৫-১ গোলে টিউনেশিয়াকে হারালেও একই গ্রুপে রয়েছে জাপান এবং নেদারল্যান্ডস। ডাচ ও জাপানরা ২-২ গোলে ম্যাচ শেষ করায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জটিল পরিস্থিতি F গ্রূপেই। এখনো একাধিক গ্রুপের খেলাই শুরু হয়নি তবুও ৪৮ দেশ হওয়ায় গ্রূপে লড়াই সেভাবে হবে না -এরকম ভাবনা ভুল প্রতিপন্ন হচ্ছে। বরং এবারের লড়াই আরও কঠিন কারণ দুর্বল দলের কাছে পয়েন্ট খোয়ালে ফিরে আসা কঠিন ২০২৬ ফিফা বিশ্বকাপে ।।

About Post Author