সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : “গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা ” – সুকুমার রায়ের কবিতা হয়তো খুব ভালো করে পড়া আরামবাগের প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীর। তিনি ভেবেছিলেন, গোঁফ না থাকলেই তো আর চেনা যাবে না তাই গোঁফ কেটে চেহারা বদলে কেরল হয়ে মালদ্বীপে পালাতে চেয়েছিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী। হুগলি গ্রামীন পুলিশ তার মতলব টের পেয়েই তাকে ধরে ফেলে। তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে দুর্নীতির মূল অভিযোগ কোন প্রকল্পে? তদন্তকারী আধিকারিকদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে গ্রীন সিটি প্রকল্পে তিনি অন্তত ৭ কোটি ৪০ লক্ষ টাকা তছরুপ করেছেন।
কী জানিয়েছেন তদন্তকারীরা? মামলার বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানান, চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পর পুরসভার গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটার থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন স্বপন নন্দী। যদিও সেই তথ্যের অনেকটাই গুগল ক্লাউড থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তকারী আধিকারিকদের অভিযোগ অনুযায়ী, প্রকল্পের আওতায় ৪৪টি স্কুলে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর কথা ছিল। কয়েকটি স্কুলে কাজ হলেও বহু স্কুলে সেই প্যানেল বসানো হয়নি। অভিযোগ আরও থাকলেও গ্রিন সিটি প্রকল্প নিয়েই তদন্তের গভীরে ঢুকছেন আধিকারিকরা।।


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে