সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ অভিযোগ করেছিলেন বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে দলে টেনে নেওয়া হচ্ছে বঙ্গের সাংসদদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর একমাস যেতে না যেতেই তৃণমূল পরিষদীয় দলের পাশাপাশি সংসদীয় দল কার্যত চুরমার। কি জন্য তাঁরা দল ছাড়লেন? প্রশ্ন ও চৰ্চা অব্যাহত। তবে কীর্তি আজাদের পরে দলত্যাগের অপারেশনে ভিটামিন এমের তথা অর্থের যোগাযোগের সরাসরি অভিযোগ আনলেন উদ্ধব ঠাকরে। ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ তে যোগদান করার পুরস্কার স্বরূপ তিনি যে পরিমান টাকার কথা বলছেন তা শুনলে চোখ ছানাবড়া হতে বাধ্য।
দলত্যাগের প্রেক্ষাপটে অর্থের যোগাযোগের সম্পর্কে কীর্তি আজাদ ছাড়াও ঠাকরে সহ দুটি মন্তব্য সামনে এসেছে। অপরজনও দেশের অন্যতম বড় মাপের রাজনৈতিক নেতা। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে বলেছেন, তাঁর রাজ্যে তাঁর দল শিবসেনা থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৫০ কোটি টাকা করে দেওয়ার টোপ দেওয়া হচ্ছে। এসএস ইউবিটি-র (উদ্ধব শিবসেনা গোষ্ঠী ) লোকসভার সাংসদ সংখ্যা এই মুহূর্তে ৯। তাঁদের নাকি উপহার হিসেবে ৫০ কোটি টাকা ‘অফার’ করা হয়েছে, দাবি ঠাকরের। প্রসঙ্গত,তৃণমূলের কুড়িজন সংসদকে এরকম প্রলোভন দেখানো হয়েছিল কিনা তার কোনও সরাসরি বিবৃতি না থাকলেও কীর্তি আজাদ তেমনটাই জোরালো ইঙ্গিত রেখেছিলেন।
এখানেই শেষ নয়। অভিযোগের পাশাপাশি বুক বাজিয়ে দাবিও করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেছেন, পশ্চিমবঙ্গের অপারেশন লোটাস বা মহারাষ্ট্রের অপারেশনকেও ছাপিয়ে যাবে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের আগেই বহু বিধায়ক ও সাংসদ তলায় তলায় যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে, দাবি রাজভরের। উল্লেখ্য, সমাজবাদী পার্টির সাংসদ সংখ্যা ৩৭। লোকসভাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যে কি তাহলে সফল ভাবে এগোচ্ছে বিজেপি?


More Stories
এনসিপিআই-এ সই, মমতার বিরুদ্ধে বিদ্রোহ মানছেন না রচনা
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!