সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : চলতি মাসে হকারদের উচ্ছেদ করা যাবে না । হকার উচ্ছেদ নিয়ে বুলডোজার রায় হাইকোর্টের । ফাঁকা করে দেওয়া হচ্ছিল স্টেশন। বামেরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেও আইনি লড়াইয়ে হকারদের সাময়িক স্বস্তি এনে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতার বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকায় রেলের জমি থেকে হকার উচ্ছেদের ওপর ৩০ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, উপযুক্ত পুনর্বাসন, জমি চিহ্নিতকরণ এবং নোটিশ ছাড়া কোনোভাবেই বেআইনিভাবে বা জোরপূর্বক হকার উচ্ছেদ করা যাবেনা। আদালত জানিয়েছে, জুন মাস পর্যন্ত রেল কর্তৃপক্ষ কোনো উচ্ছেদ অভিযান চালাতে পারবে না।শুধু তাই নয়, রেলকে আগে প্রমাণ করতে হবে যে উচ্ছেদযোগ্য নির্দিষ্ট জমিটি তাদের নিজস্ব কিনা। এছাড়াও বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত।
জমিগুলোর বাস্তব অবস্থান (Physical Position) খতিয়ে দেখে রেলকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিকল্প পুনর্বাসন হিসেবে হকারদের উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসন বা জায়গার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বৈধ প্রকারদের সুরক্ষা কবচ দেওয়ার কথা বলেছে। যেসব হকারের অতীতে লাইসেন্স ছিল বা অনুমতি নিয়ে ব্যবসা করছিলেন, তাঁদের ক্ষেত্রে রেলকে সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করতে হবে।।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!