Home » রাতের অন্ধকারে ত্রাণের সামগ্রী পাচার, উত্তর ২৪ পরগনার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও

রাতের অন্ধকারে ত্রাণের সামগ্রী পাচার, উত্তর ২৪ পরগনার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১৯ জুন : ২০০৯ সালের ২ জুন যেন ফিরে এল। সেই দিনটিতে ত্রাণ সামগ্রী বন্টন না হওয়ার অভিযোগে আয়লা বিধ্বস্ত ত্রাণ শিবিরে যেতেই ৭৮ বছর বয়সী প্রবীণ বাম নেতা ও তৎকালীন সিপিএমের বিধায়ক গোপাল গায়েনকে প্রবল বিক্ষোভের সামনে পড়তে হয়। কাদা ছেটানো থেকে নিগ্রহ সবকিছুই হয়েছিল। এবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরেও প্রবল বিক্ষোভ। ফারাক একটাই। প্রাক্তন সিপিএম বিধায়ক গোপাল গায়েনের বাড়ি থেকে কোনো ত্রাণ সামগ্রী উদ্ধার হয়নি,  দুর্নীতির কোনো প্রমাণও তার বিরুদ্ধে পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযোগ যে,  প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল নিজের বাড়িতে প্রচুর ত্রাণ সামগ্রী জমা রেখেছিলেন এবং তা বন্টন না করে রাতের অন্ধকারে পাচার করে দিতে চেষ্টা করছিলেন। গ্রামবাসীর নজর এড়ায় নি। হাতে নাতে ধরা পড়ে যায় দুর্নীতি।

উল্লেখ্য, দেবেশ মন্ডল  টানা দুবার তৃণমূলের টিকিটে বিজয়ী।  হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল উত্তর ২৪ পরগনার তৃণমূলের প্রবীণ নেতাদের অন্যতম। ২০১৬ এবং ২০২১ সালে তিনি হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হলেও এবারে তাকে টিকিট দেয়নি তৃণমূল। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির রেখা পাত্র। তবে দশ বছর বিধায়ক থেকেছেন তিনি, শুধু তাই নয় বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম তৃণমূল নেতা।  অভিযোগ, দীর্ঘ সময় শীর্ষ পদে থাকার সুবাদে আম্ফান সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রচুর সংখ্যায় প্রাণ সামগ্রী হিঙ্গলগঞ্জ এ এসেছিল। তা সঠিকভাবে বন্টন না করে তাঁর বাড়িতে মজুত রেখেছিলেন। প্রাসঙ্গিকভাবে  সরকার পরিবর্তনের পরে দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা গ্রেফতার হচ্ছেন। এরকমই এক অভিযোগে গ্রেফতার হয়েছেন নদীয়া জেলার প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এবার হাতেনাতে পাকড়াও হলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ৬১ বছর বয়সী প্রবীণ তৃণমূল নেতা দেবেশ মন্ডল।।

About Post Author