Home » ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা

ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০ জুন : ছাত্র শাসন মামলায় যুগান্তকারী বার্তা এবং নির্দেশ  নিম্ন আদালতের ।  কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীকে ছাত্রকে শাসন করার অভিযোগে দায়ের হওয়া মামলায় মাথাভাঙা আদালত পিআর বন্ডে (PR Bond) জামিন  দেওয়ার পাশাপাশি মামলাটির শুনানির সময় বিচারক শিভম মিশ্র এক ঐতিহাসিক এবং দৃষ্টান্ত স্থাপনকারী বার্তা দিয়েছেন। অভিভাবকের অভিযোগপত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারক।তিনি মন্তব্য করেন, এই ধরনের অভিযোগ গুরু-শিষ্যের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে. বিচারক স্পষ্ট জানান, “শিক্ষকেরা শাসন করেন বলেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি।” শুধু তাইনয়, পুলিশ অফিসারকে এই ধরনের মামলা শুরু করার কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন বিচারক।

১৯ জুন ২০২৬ (শুক্রবার) এই জামিন মঞ্জুর করেন মাথাভাঙা আদালতের এসিজেএম (ACJM) শিভম মিশ্র। উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নির্ধারিত সময়ের পরে স্কুলে আসায় তাকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখা এবং মারধর করার অভিযোগ তোলেন এক অভিভাবক। ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে মামলা রুজু করে ও গ্রেফতার করা হয় । মামলাটির শুনানির সময় বিচারক শিভম মিশ্রর নির্দেশে খুশি পরিলক্ষিত হয় আদালতের সরকারি আইনজীবী এবং সাধারণ আইনজীবীদের মধ্যেও। আদালত চত্বরে আবেগঘন মুহূর্তজামিন পাওয়ার পর শিক্ষক তন্ময় চক্রবর্তী আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকের সমর্থনে আদালতের বাইরে মাথাভাঙা হাইস্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রী ও সহকর্মী শিক্ষকেরা হাজির ছিলেন। মুক্তির পরে শিক্ষককে ফুল ও মালা পরিয়ে সংবর্ধনা জানান এবং শোভাযাত্রা করে তাঁকে পুনরায় স্কুলে নিয়ে যাওয়া হয়। তবে সব ঘটনা ছাপিয়ে যায় আদালতের শিক্ষকের প্রতি সম্মানসূচক বার্তা।।

আরও পড়ুন ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ

আদালতের যুগান্তকারী বার্তা #কোচবিহার # মাথাভাঙা

About Post Author