Home » তৃণমূলের কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠালেন মমতা, জল গড়াতে পারে আদালতে

তৃণমূলের কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠালেন মমতা, জল গড়াতে পারে আদালতে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : জল এবার গড়াতে পারে আদালতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোমবার ববি হাকিম, অরূপ বিশ্বাস দের নিয়ে নতুন এবং আসল তৃণমূল গড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূলের দাবি নস্যাৎ করে দিয়ে কালীঘাট থেকে ১৯৯৮ সাল থেকে চলে আসা তৃণমূলের জাতীয় কর্ম সমিতির কমিটির তালিকা পাঠিয়ে দিলেন। অর্থাৎ একই দলের দুটি কমিটি। উল্লেখযোগ্য ভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় কে এখন দলের রাশ নিজের হাতে রাখতে নতুন করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হল । এখন প্রকৃত তৃণমূল কোনটি তা জানার জন্য সম্ভবত আদালতের উপরে অপেক্ষা করতে হবে।

সোমবার রাতেই নির্বাচন কমিশনকে তৃণমূলের নতুন কমিটি গড়ে তা পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই সেখানে চেয়ারপারসন হিসেবে সই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।চেয়ারপার্সন হিসেবে তিনি নিজে থাকা ছাড়াও, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সংগঠনের খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দলের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া প্রয়াস কালীঘাট তৃণমূলের। তৃণমূলের নতুন কর্মসমিতির মধ্যে পূর্ব ঘোষিত কমিটির মধ্যে থেকে নাম বাদ পড়েছে অরূপ বিশ্বাসের। উল্লেখ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তথাকথিত বিদ্রোহী বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের নিয়ে সোমবার সন্ধ্যায় “আসল তৃণমূল” বলে নিজেদের দাবি করে জাতীয় কর্ম সমিতির কমিটি গঠন করেন, তারা যখন হোটেলে বৈঠক ও সম্মেলন করতে ব্যস্ত তখন মমতা পাল্টা এই চাল দেন। এখন দেখার রাশ কোন তৃণমূলের হাতে থাকে।।

About Post Author