সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন : আবার দিনহাটা আদালতে তোলা হল দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহকে যিনি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এদিন তাঁর মাথায় হেলমেট ছিল না, ডিমবৃষ্টিও হয়নি তবে “চোর,চোর” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দিনহাটা আদালত চত্বর । তাঁর বিরুদ্ধে এদিনও মানুষের ক্ষোভ চরমে ছিল।
উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পরে দেখা গিয়েছে, শুধু বিরোধী দল থেকেই নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশির প্রতিক্রিয়া জানাচ্ছেন।বৃহস্পতিবার উদয়ন গুহকে প্রথমবার আদালতে তোলার সময় তাঁকে মানুষের ব্যাপক ক্ষোভ ও ‘ডিম বৃষ্টির’ মুখোমুখি হতে হয়েছিল, যার কারণে পুলিশকে তাঁকে হেলমেট পরিয়ে নিয়ে যেতে হয়। উল্লেখ্য, ১৭ জুন ফুল বাগানের ফ্ল্যাট থেকে উদয়ন গ্রহকে গ্রেফতার করে পুলিশ।প্রধান মন্ত্রী আবাস যোজনায় কাটমানি বা তোলাবাজি এবং আর্থিক প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে দিনহাটা থানায় মামলা রুজু হয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে ‘শিশু মঙ্গল সমিতি’-র নামে কোটি কোটি টাকা তোলারও অভিযোগ রয়েছে।।


More Stories
হরিণের পালের নতুন জীবন দিলেন অবোধেশ- মনোহর
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
ওঝার মারে রোগীর মৃত্যু, গ্রেফতার ২