সময় কলকাতা ডেস্ক, ৩০ জুন : হুমায়ুন কবীরের বেলাগাম ও “উস্কানিমূলক” মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন দ্রুত অ্যাকশন নেওয়া হবে। বিধায়ক হুমায়ুন কবীরকে জোড়া পুলিশি তলব এবং আমজনতা উন্নয়ন পার্টির (AJUP )বিতর্কিত সভার আয়োজক তথা হুমায়ুনের তিন অনুগামীকে গ্রেফতার করল পুলিশ।
প্রসঙ্গত রেজিনগরের সভা থেকে AJUP বিধায়ক হুমায়ুন কবীর বিজেপিকে হুমকি দিয়ে বলেছিলেন, “লাখ লাখ লোককে রাস্তায় নামাব, আর স্যাটা ভাঙা মার দেবো। কত দিন জেলে রাখতে পারেন, খাওয়াতে পারেন দেখব।” “উস্কানিমূলক ” বক্তব্যের জেরে একাধিক অভিযোগ দায়ের হয়।
পাল্টা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বল মুখ্যমন্ত্রী নন। তিনি বলেছিলেন, ‘আপনারা ভাবছেন, কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যাঁরা ( সভার আয়োজক ) ওঁকে ডেকেছিলেন সভাতে, তাঁদের আগে তুলব, তারপরে আপনার (হুমায়ুন) কাছে যাব। আপনারা ধরে রাখুন, এটা ওঁর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। গুন্ডাদের শাসন শেষ হবে ।’
মঙ্গলবার-ই এই অ্যাকশন পর্বে নামতে দেখা যায় পুলিশকে। তলব করা হয়েছে বিধায়ক হুমায়ুন কবীরকে। তার আগেই মুখ্যমন্ত্রীর কথামতো গ্রেফতার হয়ে যান সভার আয়োজক এবং আম জনতা উন্নয়ন পার্টির তিন নেতা তথা হুমায়ুন অনুগামী।।


More Stories
অমিত শাহ এলেন, পাহাড় সমস্যা নিয়ে কী আলোচনা হল,সমাধান কবে?
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?