Home » বারাসাতে হাফপ্যান্ট ও লুঙ্গি পরে অটো-টোটো চালানোর নিষেধাজ্ঞা

বারাসাতে হাফপ্যান্ট ও লুঙ্গি পরে অটো-টোটো চালানোর নিষেধাজ্ঞা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুন : হাফ প্যান্ট ও লুঙ্গি পরে পেশাদারী গাড়িচালকদের গাড়ি চালানো অশোভন। বারাসাত, বামনগাছি ও সংলগ্ন অঞ্চলে এবং উত্তর ২৪ পরগনার আরো বেশ কিছু জায়গায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এরকম যুক্তি দেখিয়ে মূলত টোটো-অটোতে লুঙ্গি ও হাফ প্যান্ট পরে গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বারাসতে ট্রাফিক গার্ডের ওসির তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, চালকরা যেন পেশাদারিত্ব বজায় রাখেন এবং লুঙ্গি বা হাফ প্যান্টের মতো পোশাক পরে রাস্তায় গাড়ি না নিয়ে নামেন ।শৃঙ্খলারক্ষায় স্থানীয় ইউনিয়নের কাছেও নির্দেশ রয়েছে , ট্রাফিক পুলিশ ও ইউনিয়নের সঙ্গে  কথা বলে বিষয়টি সত্যতা জানা যায়। শুধু তাই নয়,  কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পক্ষে মঙ্গলবার লুঙ্গি ও হাফ প্যান্ট পরিহিত  টোটো অটো চালকদের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ও অবহিত করা হয় এবং ভবিষ্যতে এই পোশাকে গাড়ি চালাতে বারণ করা হয় । সময় কলকাতার ক্যামেরায় ধরা পড়েছে এরকম বেশ কিছু ছবি।  শুধু বারাসত নয়, বাগুইআটি এবং উল্টোডাঙা-সহ বেশ কিছু এলাকার অটো ইউনিয়নও নিজেদের উদ্যোগে চালকদের হাফ প্যান্ট পরতে নিষেধ করেছে।।

About Post Author