Home » বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত

বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : অপরাধীরা গ্রেফতার হয়েছে, আরও কেউ থাকলে গ্রেফতার হবে- অপরাধীরা তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত  হলে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা -বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার। অন্যদিকে , মাইকেল নগরে এসে এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে আত্মসমীক্ষার বার্তাও দিলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বারুইপুর কাণ্ডের একদিনের মাথায় ঠিক কী বললেন? রাজ্যে এখন আইনের শাসন। অর্থাৎ বালুরঘাটের সাংসদ  ও প্রাক্তন  বিজেপি রাজ্য সভাপতি সুস্পষ্ট করে দিয়েছেন, আইন মেনে অপরাধ প্রমাণ হলে ধৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সরকারের আমলে কেউ ছাড় পাবে না জানিয়ে তিনি বলেন এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন। পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে  সোমবার মাইকেল নগরে একটি অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদার অপরাধীদের বিচারের ক্ষেত্রে গুরুত্ব দিলেন তথ্য প্রমাণের উপরে ।

উল্লেখ্য, সুকান্ত এতদ্বারা আপাতদৃষ্টিতে শুভেন্দু অধিকারীর ধর্ষকদের প্রসঙ্গে বহুলচর্চিত ” সকালে জমা, বিকেলে খরচ”নীতির তত্ত্বগত বিরোধিতা করলেন।  শুভেন্দু অধিকারী ইতিপূর্বেই জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলেই যোগী আদিত্যনাথের মডেল অনুসরণ করা হবে। সুকান্ত মজুমদার তথ্য প্রমাণের উপর অধিক জোর দিলেন। একই দিনে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আত্ম সংশোধন মূলক  বার্তা দিয়ে তিনি বললেন,  বিজেপি যে অন্য রাজনৈতিক গুলির চেয়ে স্বতন্ত্র তা চালচলন,ব্যবহার, কথাবার্তার মধ্যে দিয়ে  প্রমাণ করতে হবে।।

About Post Author