সময় কলকাতা, ১২ জুলাই : সাপ কত মানুষকে দংশন করে কিন্তু কে কবে শুনেছে সাপকে পাল্টা কামড় দেওয়ার কথা !
” কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় “- কবির লেখা কথা কুকুরের জন্য, সাপের জন্য নয়। আর হয়তো তাই মালদা নিবাসী ফারুক মোমিন রাগ ও প্রতিহিংসায় সাপকে পাল্টা কামড় বসিয়ে দিল ! তবুও সাপ হোক না সে দাঁড়াস সাপ , আর তাই চাঞ্চল্য ফারুকের তাজ্জব কান্ড ঘিরে !
সূত্রের খবর অনুযায়ী, সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে মেরে সেই সাপ হাতে দোলাতে দোলাতে চার কিলোমিটার পথ হেঁটে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাল এক যুবক। আর এই ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হল মালদায়। ঘটনা মালদার মোথাবাড়ি থানা এলাকার। জানা গেছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিলেন। ওই সময় হঠাৎ করেই এক বিশালার দৈর্ঘ্যের সাপ তার সাপে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর সেই সাপ হাতে নিয়েই বাঙ্গীটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করে। কিন্তু যানবাহন না পেয়ে শেষমেশ সে সাপটিকে হাতে ধরে দোলাতে দোলাতে পায়ে হেঁটেই হাসপাতালের পথে এগিয়ে যেতে থাকে। যা মোথাবাড়ির গঙ্গারামপুর-দুলালগঞ্জ এলাকার বাসিন্দা চাক্ষুষ করে রীতিমতো শিউরে ওঠেন। তবে শেষমেশ ওই যুবক বাঙ্গীটোলা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর।।


More Stories
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”
বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে