সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : কাকতালীয় হলেও সত্যি! ইডির বাউন্সারের পরের দিনই আউট হলেন মদন , মমতা শিবির থেকে আউট হয়ে ঋতব্রত শিবিরে ইন হলেন মদন মিত্র। মমতা শিবির তথা মমতাপন্থী তৃণমূল থেকে স্বেচ্ছা প্রস্থান মমতার দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রের।
অবশেষে মমতা শিবির থেকে মদন মিত্রের উইকেটও পড়ল।আর ঝড়-ঝাপটা সামলাতে পারলেন না মদন। মমতা তাঁকে হারালেন। মমতা পন্থী তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বিধানসভায় বিরোধী দলনেতার আশ্রয় নিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । বললেন, ‘তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এঘর থেকে ওই ঘরে গেলাম, “বললেন মদন মিত্র। এই শিবির-বদলকে ঘিরে মদন মিত্র বললেন, ‘এ ঝড়ের ইঙ্গিত। বদলের ইঙ্গিত। ঝড় উঠেছে বাউল বাতাস….” ২১ জুলাই এর আগে মমতাপন্থী শিবিরে বড় ধাক্কা মমতার দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রর শিবির বদল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে, সোমবার জানা যায় -পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও তাঁর দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি! আগামী ২২ এবং ২৩ জুলাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁদের হাজির হতে বলা হয়েছে। মমতা শিবির থেকে মদন মিত্রের প্রস্থান এই ঘটনার সঙ্গে কতটা যোগসূত্র বহন করছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া হিসেবে ঋতব্রত জানিয়েছেন, “আমাদের এখানে থাকলে মদন দা হেঁটে গেলেও কেউ ডিম মারবে না। “


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি
ডিজে মামলার “হেট স্পিচ “:কণ্ঠস্বর নিয়ে আদালতে অভিষেক