সময় কলকাতা, ১৬ জুলাই : ভারতের ডিপার্টমেন্ট অফ স্পেসে আলোড়ন। মহাকাশ গবেষণা সংস্থা থেকে মহাকাশ বিজ্ঞানীদের একটানা ইস্তফার সিদ্ধান্তে বাধ্য হয়ে হরিনাম জপ করছে কেন্দ্রীয় সরকার। অন্ততপক্ষে ১০০ জন মহাকাশবিজ্ঞানীর আচমকা অবসর গ্রহণের সিদ্ধান্তে নড়ে চড়ে বসে, নতুন নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ছেড়েছেন শতাধিক বিজ্ঞানী । অন্তত ৮০ জন গবেষক বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ইস্তফা দিয়েছেন ২০ জন বিজ্ঞানী। আরও বেশ কয়েকজনের ইস্তফা জমা পড়লেও তাদের ইস্তফা পত্র গৃহীত হয়নি এবং কেন্দ্র নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে।
ডিপার্টমেন্ট অফ স্পেস (DoS) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO ) থেকে পদত্যাগের ক্রমবর্ধমান ঝড় রুখতে একটি নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে গগনয়ান, হিউম্যান স্পেস প্রোগ্রাম সহ সমালোচনামূলক জাতীয় মিশনে কর্মরত বিজ্ঞানীদের স্বেচ্ছা অবসর এবং পদত্যাগের নিয়মাবলী কঠোর করেছে। ১৪ জুলাই তারিখের একটি অভ্যন্তরীণ স্মারকলিপি ইসরো কেন্দ্রগুলিকে নির্দেশ জারি করা হয়েছে গগনযান এবং অন্যান্যদের সাথে যুক্ত গ্রুপ ‘এ’ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্মীদের কাছ থেকে নিয়মিত পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের অনুরোধগুলি গ্রহণ না করতে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!