Home » ফিফা বিশ্বকাপ ফাইনাল : সোমবার তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি

ফিফা বিশ্বকাপ ফাইনাল : সোমবার তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি

Oplus_131072

সময় কলকাতা, ১৯ জুলাই : ভারতীয় সময় রবিবার রাত অতিক্রম করে সোমবারে রাতে ফিফা বিশ্বকাপ মেগা ফাইনাল। সারা বিশ্বের মত ফুটবল জ্বরে ভারত আক্রান্ত। ছাত্র-ছাত্রীদের মধ্যেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগ প্রবল, আর সেই আবেগকে মাথায় রেখে কেরালা রাজ্য সরকার সোমবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তবে জানানো হয়েছে পরীক্ষা থাকলে তা অনুষ্ঠিত হবে। একই রাস্তায় হেঁটেছে মনিপুর ও মেঘালয়।ফলে ফিফা বিশ্বকাপ ঘিরে মধ্যরাতের  ফাইনালের জন্য সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে তিনটি রাজ্যে। মেঘালয়, কেরালা, মনিপুর – তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি থাকবে সোমবার। ঠিক কী জানানো হয়েছে এই তিনটি  রাজ্য সরকার থেকে?

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা একটি বিশেষ ভিডিও বার্তায় বলেন,ফুটবল হলো মেঘালয়ের মানুষের কাছে একটি আবেগ এবং জীবনযাপনের অংশ।তরুণ প্রজন্ম ও ফুটবলপ্রেমীরা যাতে কোনো চিন্তা ছাড়াই গভীর রাত পর্যন্ত জেগে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুরোপুরি উপভোগ করতে পারে, সেজন্যই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়েছে।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ফাইনাল ম্যাচটি সবাই উপভোগ করুন (Enjoy the finals)”।

কেরালা (মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান)মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান কেরালার ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের অনুরোধ ও দাবির প্রেক্ষিতে এই ছুটি মঞ্জুর করেছেন।এই বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফিফা বিশ্বকাপের ফাইনালের কথা মাথায় রেখে সোমবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মধ্যরাতে খেলা শেষ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের তরফে বলা হয়েছে, প্রফেশনাল কলেজগুলিতেও এই ছুটি থাকবে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগে থেকেই পরীক্ষার দিন ঘোষণা রয়েছে, সেখানে সূচি মেনে পরীক্ষা হবে। সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে কেরালার মানুষের ফুটবল খেলার প্রতি যে ভালোবাসা, তা অতুলনীয়।ম্যাচটি অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটে গড়ালে সোমবার ভোররাত পর্যন্ত চলতে পারে। তাই রাত জাগার পর ছাত্র-ছাত্রীদের পক্ষে সকালে ক্লাসে উপস্থিত হওয়া অত্যন্ত কঠিন হবে। এই ক্লান্তির হাত থেকে শিক্ষার্থীদের স্বস্তি দিতেই স্কুল-কলেজ এবং প্রফেশনাল কোর্সগুলোতে ছুটি দেওয়া হলো।

মণিপুর (শিক্ষা দপ্তর ও সরকারি মুখপাত্র)মণিপুর সরকারের শিক্ষা দপ্তর থেকে রাজ্যপালের নির্দেশক্রমে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছে। এই বিষয়ে সরকারি মুখপাত্র জানিয়েছেন, মণিপুর একটি ফুটবল-পাগল রাজ্য এবং অধিকাংশ শিক্ষার্থীই রাত ৩টে-৪টে পর্যন্ত জেগে খেলা দেখবে।।

আরও পড়ুন ইংল্যান্ডের কাছে ফ্রান্স ৬ গোল খেলেও জোড়া গোলে এমবাপে মেসিকে পেছনে ফেললেন

তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি #ফিফাবিশ্বকাপ

About Post Author