Home » বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন

বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন

Oplus_131072

সময় কলকাতা, ২০ জুন : একদিকে, স্ত্রী-পুত্রের পরে নিজেও ইডির সমন পেয়েছেন। অন্যদিকে, হাল্কাসুরে সাংবাদিকদের বলেছেন, বাড়ির লোক বললে এবার বিজেপিতে চলে যাব। পরিহাস এবং কৌতুক-ছলে হয়তো বলেছিলেন মদন মিত্র, তবুও বলেছিলেন মদন মিত্র। উল্লেখযোগ্য হবে মদন মিত্র কখন কি বলছেন তা দিনে দিনে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ আর বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি করে যেতেও তাঁর সময় লাগছে না। তবুও চাপ বাড়ছে মদন মিত্র এবং মদন মিত্রের পরিবারের উপরে।ইডির স্ক্যানারে রয়েছে গোটা মিত্র পরিবার। বুধবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র।  সিজিও কমপ্লেক্সে হাতের মুঠি হাজির নিয়ে হাজির শুভরূপ।  বুধবার মদনের দুই ছেলেকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার তলব করা হয়েছে মদনের স্ত্রীকে। ২৯ জুলাই ডাকা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।

উল্লেখ্য, অয়ন শীলের বাড়িতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তল্লাশি চালাতেই ইডির ধারনা বদ্ধমূল হয়  একাধিক পুরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে। তদন্তে নেমে  কামারহাটি, দক্ষিণ দমদম, বরানগর সহ একাধিক পুরসভায় দুর্নীতির ক্ষেত্রে শতাধিক ঘটনা ইডির নজরে আসে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সুজিত বসু। অতঃপর ইডির স্ক্যানারে আসেন মদন মিত্র। এই ঘটনা প্রবাহের মধ্যে রাজনৈতিক পালাবদল ঘটে মদন মিত্রের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তিনি যোগ দেন ঋতব্রত শিবিরে। মদন মিত্র আচমকাই শিবির বদল করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে শুরু করেন। বিজেপি এবং ঋতব্রত পন্থী তৃণমূল ব্যতীত বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, মদন মিত্রের উপরে চাপ কমবে। তবুও চাপ কমে নি। স্ত্রী -পুত্রের পরে স্বয়ং মদন মিত্রকে সমন পাঠিয়েছে ইডি। আর এরকম প্রেক্ষাপটে মদন মিত্র পরিহাস করেই বলেছেন, বাড়ির লোক বললে বিজেপিতে যাব। যদিও মদন মিত্র ইতিপূর্বে বলেছেন, তাঁর শিবির বদল ইডির চাপে নয়। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি তাঁর সিদ্ধান্ত নিয়েছেন।।

 

About Post Author