সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই : এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রহ্লাদ জোশী? কেন অন্য কেউ নয়? শিক্ষামন্ত্রী কেন প্রহ্লাদ জোশী?
বিতর্কহীন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ও কর্ণাটকের ধারওয়াড় থেকে টানা পাঁচবারের সাংসদ প্রহ্লাদ জোশী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে তিনি বড় কোনো বড় বিতর্ক বা দুর্নীতির মুখে পড়েননি, যা বর্তমান টালমাটাল পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রকের ভাবমূর্তি ফেরাতে সাহায্য করবে।মোদি সরকারের বিগত মেয়াদে তিনি সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রকের মতো অত্যন্ত জটিল দপ্তর সফলভাবে পরিচালনা করেছেন। বর্তমানে তিনি খাদ্য, উপভোক্তা বিষয়ক এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। তাঁর এই দীর্ঘ প্রশাসনিক ও কৌশলগত অভিজ্ঞতা পরীক্ষা সংস্কার ও আইন শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর হবে। পাশাপাশি যা উল্লেখযোগ্য তা হল, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত। এছাড়া, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) একনিষ্ঠ কর্মী হওয়ায় সঙ্ঘ পরিবারেরও তাঁর উপর পূর্ণ সমর্থন রয়েছে। প্রহ্লাদ জোশী তাঁর প্রাথমিক রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ছাত্র আন্দোলন এবং কর্ণাটকে আরএসএস-এর সাংগঠনিক কাজের মধ্য দিয়ে। ফলে বর্তমান ছাত্র অসন্তোষ ও ক্ষোভ প্রশমন করতে তিনি সঠিক কৌশল নিতে পারবেন বলে মনে করছে দল।লো-প্রোফাইল কিন্তু কার্যকর কাজের শৈলী তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচারের আলো থেকে দূরে থেকে নীরবে এবং দক্ষতার সঙ্গে কাজ হাসিল করার জন্য তিনি পরিচিত। নিট (NEET) কেলেঙ্কারির পর যখন জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) পুনর্গঠন ও জাতীয় শিক্ষানীতি (NEP) এগিয়ে নিয়ে যাওয়ার মতো কঠিন চ্যালেঞ্জ সামনে রয়েছে, তখন প্রহ্লাদ জোশীর মতো একজন ঠাণ্ডা মাথার কুশলী সংগঠকের ওপরই আস্থা রেখেছে কেন্দ্র। সময় বলবে কতটা সফল তিনি!
আরও পড়ুন আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
শিক্ষামন্ত্রী কেন প্রহ্লাদ জোশী ? #প্রহ্লাদজোশী


More Stories
মমতা প্রমাণ করলেন কর্মীরাই আসল তৃণমূল
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
ভাঙাগড়ার খেলা, বিল আনলে কি সফল হবেন অমিত শাহ?