সৌভিক স্যান্যাল, সময় কলকাতা, ২৭ জুলাই : বয়লারের অভ্যন্তরীণ চাপ নিরাপদ মাত্রা ছাড়িয়েছিল, বুঝতে পারেননি বয়লার অপারেটর, ফলশ্রুতি বিস্ফোরণ এবং মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি বয়লার অপারেটরের।মহেশতলা আসুতি কালিতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বয়লার ফেটে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরে কারখানা সিল করল পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার আসুতি কালিতলা থানার চট্টা ফোর্ট এলাকায় জিন্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে
মৃতের নাম অশোক শহীস (৪০)। জানা গিয়েছে ,সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ কারখানার বয়লার হঠাৎ প্রচন্ড শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বয়লারের কাজে নিযুক্ত অপারেটর শ্রমিকের। খবর পেয়ে আসুতি কালিতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কারখানার সমস্ত শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয় এবং গোটা কারখানাটি সিল করে দেয় পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বয়লার সহ কারখানায় নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল।।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের