Home » মদের ঠেকে ভাঙচুর প্রমীলা বাহিনীর

মদের ঠেকে ভাঙচুর প্রমীলা বাহিনীর

Oplus_131072

সানি রায়, ৫ অগাস্ট : প্রকাশ্যে মদের ঠেক। বোতল হাতে উন্মত্ত কিছু নেশায় আসক্ত মানুষ।  বোতলে বোতলে ছয়লাপ, মদে ভেসে যাচ্ছে জীবন। মদের নেশার দাস হয়ে পড়ছে এলাকার পুরুষ মানুষরা। নারীদের অবস্থা হয়ে উঠছে দুর্বিষহ। দিলে বাড়িতে সংসার চালানোর টাকা থাকছে না, রাতে বাড়ি ফিরে পুরুষরা মদ খেয়ে অত্যাচার করছে মহিলাদের উপরে। স্বাভাবিকভাবেই মহিলাদের ক্ষোভ আছড়ে পড়ছে মদের ঠেকের উপরে। এবার অবৈধ মদের ঠেকে ‘প্রমীলা বাহিনী’র হানা, অভিযুক্তকে গণপিটুনি, উত্তাল হয়ে শিলিগুড়ির অদূরে পূর্ব মাঝাবাড়ি।

শিলিগুড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে পূর্ব মাঝাবাড়ি। বাড়িতে অবৈধ মদের ঠেক চালানোর অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল  এলাকা। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদ ও বিভিন্ন মাদক সামগ্রী বিক্রির অভিযোগে শঙ্কর দাস নামে এক ব্যক্তির ওপর চড়াও হন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।স্থানীয়দের দাবি, শঙ্কর দাস দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে দেশি মদ ও লোকাল স্পিরিটের ব্যবসা চালাচ্ছিলেন। এর ফলে এলাকার নাবালক ও যুবসমাজ নেশার গ্রাসে তলিয়ে যাচ্ছে। এর আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও, জেল থেকে ছাড়া পেয়ে সে পুনরায় একই ব্যবসা শুরু করে। বুধবার সন্ধ্যায় স্থানীয় নারীদের ‘প্রমিলা বাহিনী’ শঙ্করের মদের ঠেকে হানা দেয়। অভিযোগ, সেই সময় শঙ্কর দাস উত্তেজিত হয়ে নারীদের ওপর চড়াও হয় এবং তাঁদের শ্লীলতাহানি করে জামাকাপড় ছিঁড়ে দেয়।এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী শঙ্কর দাসকে ধরে গণপিটুনি দেয়। এরপর প্রমিলা বাহিনী শঙ্করের বাড়ি ও তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ ও লোকাল স্পিরিট উদ্ধার করে।ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় আশিঘর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।।

About Post Author