সময় কলকাতা ডেস্ক, ২৭ অগাস্ট : সহসা হড়পা বানে (Flash flood ) বিপর্যস্ত নেপালে মৃত্যুমিছিলে সংখ্যা বেড়েই চলেছে । নেপালে আকস্মিক হড়পা বানের (Flash Flood) কারণে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক এবং বিপর্যয়কর রূপ ধারণ করেছে। তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকা এই বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে। আকস্মিক জলের তোড়ে ঘরবাড়ি, গাড়ি এবং সেতু ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। হড়পা বানের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিব্বত সীমান্ত ও কৈলাস যাত্রার পথে থাকা প্রায় ৪০০ জন তীর্থযাত্রীর মধ্যে ১০৫ থেকে ১৩৩ জন ভারতীয় পর্যটক নিখোঁজ রয়েছেন। সামগ্রিকভাবে প্রায় ৫০০ জন মানুষ নিখোঁজ বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের অন্তত ৭১ জন পর্যটক এই দুর্যোগে আটকে পড়েছেন, যার মধ্যে একটি ট্রাভেল ক্লাবের ৩০ জন সদস্য এবং দুই ম্যানেজার রয়েছেন।
নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
Oplus_131072


More Stories
ব্যাঙ্কের ধর্মঘট উঠল,দাবির পর্যালোচনা, স্বস্তিতে গ্রাহকরা
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি
টানা ব্যাঙ্ক ধর্মঘটের ধাক্কা সামলাতে রবিবার ব্যাঙ্ক খোলা