Home » যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও

যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর :    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯ আগস্ট রাতে জেনারেল বডি বৈঠককে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ হয় বামপন্থী ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে। একটি দৈনিক সংবাদপত্রে সেদিনের যাদবপুর প্রসঙ্গে সরাসরি এবিভিপির কর্মকাণ্ড নিয়ে গেরুয়া শব্দ সহযোগে দুটি শব্দবন্ধ ব্যবহার করায় শাসক দলের পক্ষ থেকে আপত্তি দেখা দিয়েছিল। ক্ষুব্ধ হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন। তার জেরেই আক্রান্ত সংশ্লিষ্ট প্রথম শ্রেণীর বাংলা দৈনিক সংবাদপত্রের কার্যালয়। ১৫ মিনিট ধরে সংবাদপত্রের গেট বন্ধ করে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ভাবে  ঘেরাও ও অবরোধ চলে। রং করে দেওয়া হয় সংবাদপত্রের অফিসের প্রবেশ পথের দেওয়াল। পুলিশকে দেখা যায় কার্যত ঠুঁটো জগন্নাথের ভূমিকায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ বিরোধীরা ইতিমধ্যেই একে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে “বর্বরোচিত  আক্রমণ” বলে মন্তব্য করেছেন।।

About Post Author