Home » সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা

সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :  সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা ।

ইউএস ওপেনের ফাইনালে আর্থার অ্যাস স্টেডিয়ামে মহিলা টেনিসে বিশ্ব ranking এ এক নম্বর খেলোয়াড়ের অদল বদল । ইউএস ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে নতুন শীর্ষ তারকা হিসেবে এলিনা রিবাকিনার আবির্ভাব। স্বপ্নভঙ্গের বেদনা আরিনা সাবালেঙ্কার। ২০২৬ ইউএস ওপেন (US Open) মহিলা সিঙ্গলস ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এলিনা রিবাকিনা। শনিবার রাতে যাক না ভারতীয় সময় রবিবার মধ্যরাত, ইউএস ওপেনের মেগা ফাইনালে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিন সেটের টানটান উত্তেজনার লড়াইয়ে সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারান রিবাকিনা। এটি এলিনা রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব এবং চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় মেজর জয় এর আগে তিনি ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছিলেন। এই ঐতিহাসিক জয়ের ফলে সাবালেঙ্কার টানা ৯৯ সপ্তাহের রাজত্বর অবসান ঘটিয়ে ডব্লিউটিএ (WTA) বিশ্ব ranking এ শীর্ষে থাকার সিংহাসন দখল করলেন রিবাকিনা। উল্লেখ্য, সাবালেঙ্কার ঝুলিতেও রয়েছে চারটি গ্রান্ড স্ল্যাম খেতাব। প্রায় ২ বছর ধরে বিশ্ব টেনিসে শীর্ষস্থানে থাকা সাবালেঙ্কার বিরুদ্ধে আগের ১৭ টি সাক্ষাৎ করে দশটিতেই বিজয়ী হয়েছিলেন সাবালেঙ্কা। ইউ এস ওপেনে গত দু’বারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার সামনে সুযোগ ছিল টানা তিনবার ইউএস ওপেন জিতে হ্যাটট্রিক করার, সুযোগ ছিল ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামসের টানা তিনবার ইউ এস ওপেন জয়ের রেকর্ড স্পর্শ করার। রিবাকিনা সেই আশায় জল ঢেলে উঠে এলেন শীর্ষতারকা হিসেবে।।

ইউএস ওপেন জিতলেন রিবাকিনা #রিবাকিনা

আরও পড়ুনটেনিস নক্ষত্র ভিটাস গেরুলাইটিসের কোন দুর্ঘটনায় অকালপ্রয়াণ হয়?

About Post Author