সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর : জাপান এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের মহিলা ক্রিকেট টিমের তারকা ও অধিনায়ক ফাতিমা সানা ব্যাট ও বলে দক্ষতা দেখালেন বাংলাদেশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মহিলাদের ক্রিকেটে জাপান থেকে ব্রোঞ্জ জিতে ফিরছে পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা বাংলাদেশ দলের মহিলা ক্রিকেটাররা ফিরছেন শূন্য হাতে। পাকিস্তানের কাছে ৩১ রানে হারল বাংলাদেশ। একটা সময় পাকিস্তান ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে যখন ঢুকছিল তখন ব্যাট হাতে ৪৫ রান করে দলকে টেনে তোলেন পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফতিমা সানা। শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। শারমিন আক্তার ৪৬ রানে অপরাজিতা থেকে গেলেও তিনি ৪৫ টি বল খেলে ফেলেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
ব্রোঞ্জ পাকিস্তানের, শূন্য হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা
Oplus_131072


More Stories
জাপানে প্রথম সোনা ভারতের মেয়ে ক্রিকেটারদের হাত ধরে
সুখেন্দু, সুস্মিতাদের পথে কোয়েল! উপনির্বাচন ১৬ তারিখ
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে