Home » জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও পদত্যাগ চেয়ে বারাসাতে জাতীয় সড়ক অবরোধ

জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও পদত্যাগ চেয়ে বারাসাতে জাতীয় সড়ক অবরোধ

সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতার চেয়ে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস বারাসাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল। শনিবার বিকেল চারটে থেকে উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের কলোনী মোড়ে অবরোধ শুরু হয়। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা ২ নম্বর গ্রামীন কংগ্রেসের নেতাও কর্মীরা। উত্তর ২৪পরগনা জেলা নেতৃত্বের অভিযোগ,  ভারতীয় গণতন্ত্রের হত্যাকারী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাই অবিলম্বে তাঁর পদত্যাগ ও গ্রেপ্তার চায় কংগ্রেস। এদিন আধঘন্টা অবরোধ শেষে কংগ্রেস নেতা বিশাল সরকার জানান, বিজেপি চাইলে জ্ঞানেশ কুমার কে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পুরস্কার দিতে পারে কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে তাঁরা জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গ্রেফতার দাবি করছেন।।

About Post Author