Home » রিলে রেসে সোনা ভারতের মেয়েদের

রিলে রেসে সোনা ভারতের মেয়েদের

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,  সময় কলকাতা : মঙ্গলবার সকালে শুটিং ইভেন্টে সাফল্যের পর  শেষবেলায় চমকে দিল ভারতের মেয়ে দৌড়বিদরা। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে (Asian Games 2026) অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত। মহিলাদের ৪x৪০০ মিটার রিলে রেসে সোনা জিতেছে। ভারতের মেয়েরা ১৬০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে দৌড়ে শেষ করে বাহরিন। তৃতীয় স্থানে ছিল চিন। সোনার দৌড়ে সামিল চার কন্যারা হলেন কিরণ পাহাল (প্রথম লেগে দৌড় শুরু করেন) ,
মাচেত্তিরা পুভাম্মা (দ্বিতীয় লেগে ভারতকে শীর্ষে নিয়ে আসেন), প্রাচী (তৃতীয় লেগে লিড ধরে রাখেন)
ও বিদ্যা রামরাজ (অ্যাঙ্কর হিসেবে বাহরিনের কঠিন চ্যালেঞ্জ উড়িয়ে সোনালি দৌড় শেষ করেন )।।।।

About Post Author