Home » অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?

অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : দলে রয়েছেন শুভমান গিল,রয়েছেন বিরাট কোহলি,রয়েছেন রোহিত শর্মা। সুতরাং বিপক্ষ কিছুতেই নিশ্চিত হতে পারবে না এই ত্রয়ী থাকলে। প্রশ্ন, হারাতে হলে কত রানের টার্গেট দিতে হবে টিম ইন্ডিয়াকে ? ৫০০ রানও করেও বোধহয় বিপক্ষ দল নিশ্চিত হতে পারবে না জয়ের বিষয়ে। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৪০৫ রান করে ৪০৬ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। আর ৪৪ তম ওভারে মাত্র দু উইকেট খুইয়ে সেই রানের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমান গিলের অপরাজিত ২২৩। মাত্র ১১৭ বলে ডবল সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক গিল। লক্ষ্য আরো বড় থাকলে এদিন তিনি ভেঙে দিতে পারতেন রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংসের রেকর্ড। রোহিত শর্মাও চমৎকার ব্যাট করলেন এদিন। তিনি করলেন ১০১ রান। রোহিত শুভমান মিলে যেভাবে ছেলে খেলা করলেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের নিয়ে, সেখানে ভারতীয় ব্যাটিংয়ের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।।

About Post Author